হোম » প্রধান সংবাদ » ভালুকায় সংরক্ষিত আসনের মহিলা এমপি মনি’র উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভালুকায় সংরক্ষিত আসনের মহিলা এমপি মনি’র উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম (আরিফ) ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত আসনের মহিলা এমপি মনিরা সুলতানা মনির উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলােচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ভালুকা পৌর সদরের মহিলা এমপি মনিরা সুলতানা মনি’র এমপির নিজস্ব অফিস কার্যালয়ে বিকেলে এমপি মনিরা সুলতানা মনি’র উদ্যোগে ওই আলােচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া,উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার,

বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাশক,আ.ফ.ম আফজাল হাসান,তাঁতিলীগের এইচএম ফরহাদ হোসেন,মোঃ কামরুজ্জামান,সাবেক ছাত্রলীগ নেতা,ফজলে রাব্বি রানা,ভালুকা উপজেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল,ছাত্রলীগ নেতা আবু হানিফ,শ্রমিকলীগ নেতা রুমেল আকাশ,তারিকুল ইসলাম,হিমেল রিয়াজ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!