হোম » প্রধান সংবাদ » ভালুকায় হবিরবাড়ী করোনাকালীন স্বেচ্ছাসেবকদের সাথে স্বাস্থ্য সচিবের মত বিনিময়।

ভালুকায় হবিরবাড়ী করোনাকালীন স্বেচ্ছাসেবকদের সাথে স্বাস্থ্য সচিবের মত বিনিময়।

মোঃ আরিফুল ইসলাম আরিফভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেরার হবিরবাড়ী ইউনয়ন পরিষদ চত্তরে ৪ই নভেম্বর বুধবার সকালে করোনা কালীন স্বেচ্চাসেবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব আব্দুল মান্নান।১০নং হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন করোনা কালীন সময়ে তোফায়েল আহম্মেদ স্বেচ্ছাসেবকদের নিয়ে মানুষের সেবায় দিনরাত যে ভূমিকা রেখেছেন সে জন্য তিনি মডেল চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যানের দাবীর প্রেক্ষিতে হবিরবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি ২০স্বয্যা বিশিষ্ট উন্নত কমিউনিটি মডেল হাসপাতাল করার আশ্বাস প্রদান করেন।মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমন,সিভিল সার্জন ডাঃ মশিউল আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীন,হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ,যুবলীগের অন্যতম সদস্য হাজী আশরাফুল ইসলাম হবিরবাড়ী ইউপি সকল সদস্য ও করোনাকলিন ৩৫৪ জন্য স্বেচ্ছাসেবী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!