হোম » প্রধান সংবাদ » ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃরিমন চৌধুরী,ডোমার (নলিফামারী) প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মোহাম্মদের (সাঃ) ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ রেখে উপজেলার ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে দোকান মালিক কর্মচারীর ব্যানারে দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে সহ¯্রাধীক মুসলিম ব্যবসায়ী ও কর্মচারীসহ মুসল্লিরা অংশ গ্রহন করে।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে দোকান মালিক শামছুল হক ভুইয়া, সাজ্জাদ পারভেজ, হেফাজত ইসলামের নেতা নুরুজ্জামান বাবলা, ব্যবসায়ী মালিক আদম, সাহেদ হোসেন, রাশেদুল ইসলাম আপেল, রাকিব ইসলাম, সামিউল আলিম প্রমূখ বক্তব্য রাখেন । মানববন্ধন শেষে রেলঘুন্টির মোড় হতে ব্যানার, ফেস্টুন সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে মিছিলটি সমাপ্ত করা হয়। বক্তারা, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও সরকারকে রাষ্ট্রিয়ভাবে ক্ষোভ ও নিন্দা
জানানোর আহবান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!