
রবিউল হাসান লায়ন,জামালপুর: “মুজিববর্ষের আহবান , যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। রবিবার ১- নভেম্বর সকালে জেলা প্রশাসন ও জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেলটিয়া যুব ভবনে এ দিবস পালিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনায়েত করীম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ,সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ.জলিল,
জয়িতা আরিফা ইয়াসমিন ময়ূরী প্রমূখ। বক্তারা বলেন, যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিসংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় এদেশের যুবসমাজ ত্যাগ, তিতিক্ষা ও আত্মোৎসর্গের বিনিময়ে ১৯৭১ সালে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য।
বক্তারা আরও বলেন, প্রাণশক্তিতে ভরপুর আমাদের যুবসমাজ তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর অবদান রাখবে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’কে বিবেচনায় নিয়ে প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ২ লাখ ২৯ হাজার ৭৩৭ জন শিক্ষিত বেকার যুবক ও যুব নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক,সনদ বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম