
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট শহরের ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে এই অভিযানকালে তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ধুনট শহরের প্রধান সড়কের দু’পাশে ফুটপাত দখল করে অনেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। একারনে প্রায়ই সড়কে যানজট দেখা দেয়। এতে সড়কে চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এজন্য ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখলকারীদের দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়।
এসময় অভিযানকালে ২০০৯ সালের পৌরসভা আইনের এর ১০৯ধারায় ধুনট বাজারের ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও মঞ্জিল হোসেন তাদের কে ১হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযানকালে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম