হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

উল্লাপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার (২৮ অক্টোবর)  সকালে উল্লাপাড়া উপজেলার দূগার্নগর ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুর থেকে শাহাদত হোসেন (১৯) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাদত উপজেলার বাবলাপাড়া গ্রামের মৃত আলহাজ উদ্দিনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, শাহাদতের মরাদেহে গলায় কালো চিহ্ন রয়েছে। এছাড়া তার পুরো দেহ অক্ষত। পুলিশের ধারনা গতকাল তাকে হত্যার পর এই পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দূগার্নগর ইউপি চেয়ারম্যান আফছার আলী জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। এখন পর্যন্ত তার হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!