
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের সুকানগাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২৬ অক্টোবর সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ৪ ডাকাতকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় ডাকাতের কাছে থাকা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শেরপুর থানা বগুড়া জেল হাজতে প্রেরণ করে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুকানগাড়ি গ্রামে একটি ব্রিজের উপর ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। এ সময় গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই আতিকুর রহমান, জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হত্যা ও চাঁদাবাজিসহ ৪ মামলার আসামী নাজিম উদ্দিন (২৫), কালিনগড় গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিউল্লাহ ওরফে শফি(২২),
লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে অপহরণ মামলা সহ ২ মামলার আসামী ইয়াকুব আলী(২৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল করিম(২৪) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ টি লোহার ধারালো হাসুয়া, ২ টি লোহার রড, ৩ টি লাঠি, একটি ২০ হাতের নাইলোনের রশি ও ১ টি পুরাতন করাত উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহনের অপরাধে পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী