
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে বিদায় দেয়া হলো দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী বছর ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে ভক্তরা সজল চোখে বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলের পর থেকেই জামালপুর শহরের পূজামন্ডপ থেকে প্রতিমাগুলো গাড়িতে করে নেয়া হয় শহরের ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে। এছাড়াও কিছু কিছু প্রতিমাকে পূজামন্ডপের আশেপাশের পুকুরেও বিসর্জন দেওয়া হয়। এসময় শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খোলা ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন খোলা যানে করে প্রতিমাগুলো নেয়া হয় ঘাটে।
প্রতিমা বিসর্জনকে ঘিরে জামালপুর জেলা পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করেন। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, জামালপুরে পৌরসভাসহ সদর উপজেলার ৫৪টি পূর্জা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম