
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান রায়নগর ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী ক্ষুদ্র ব্যবসায়ী ওলি মিয়ার ৮নং ওয়ার্ডে গরীব- দুঃখী প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য আটা বিতরন কার্যক্রম করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রায়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মহাস্থান নামাপাড়া এলাকার বাগদাদ বেকারি সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।
এসময় ইউপি প্রার্থী ক্ষুদ্র ভাংড়ি ব্যবসায়ী বলেন, “করোনা- ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছে। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য তিনা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ খান, আজিজার রহমান, বাবু মিয়া, সমাজ সেবক মোবারক হোসেন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল খালেক, জালাল উদ্দিন, প্রমূখ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম