
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন শিবগঞ্জ হাট লেবার শাখার অফিস শুভ উদ্বোধন ও মৃত্যু শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন শিবগঞ্জ হাট লেবার শাখার সভাপতির জুয়েল এর সভাপতিত্বে অত্র হাট লেবার শাখার অফিস উদ্বোধন ও চেক বিতরণ করেন,
প্রধান অতিথী বগুড়া জেলা আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মন্ডল। এসময় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি শহিদুল ইসলাম শহিদ। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ হাট শাখার সাধারণ সম্পাদক হেলাল। কোষাধক্ষ ফারুক। এসময় বিগত সময়ে এক শ্রমিক দ‚র্ঘটনায় মৃত্যুবরন করলে, তার পরিবারের মাঝে নগত ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

আরও পড়ুন
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার