হোম » প্রধান সংবাদ » নওগাঁয় সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁর সাধারন ছাত্র পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্রমৈত্রীর আহব্বাক মিজানুর রহমান, ছাত্র ইউনিয়নের শামীম আহসান,

ছাত্র ফ্রন্টের মিজানুর রহমান প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন করোনা ভাইরাসের মতো বাংলাদেশেও ধর্ষন মহামারি আকার ধারন করেছে। কিন্তু সরকার ধর্ষকদের দৃষ্টান্তর মূলক শাস্তির ব্যবস্থা করছে না। শুধুমাত্র আইন পাস করেই বসে আসেন। আর সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে পুলিশ বাহিনীর হামলার দৃষ্টান্তরমূলক শাস্তি দাবী করেন বক্তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!