
মু.তামিম সিফাতুল্লাহঃ- মহানগরীতে চলাচলকারী নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুƒদ্ধে অভিযান পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আটক করা হচ্ছে নিবন্ধনবিহীন সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা। বুধবার পর্যন্ত ৪৩টি অটোরিক্সা ও চার্জার রিক্সার জব্দ করা হয়েছে। যানজট নিরসন ও জনদূর্ভোগ কমাতে মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা ও চার্জার রিক্সা সুশৃঙ্খলভাবে চলাচল ও নিয়ন্ত্রণে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এতাবস্থায় সকল অটোরিক্সা ও চার্জার রিক্সার নিবন্ধন কার্ড ও চালকের কার্ড সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ। গত ১৫ অক্টোবর থেকে নবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-যানবাহন শাখার পরিদর্শক সাইদুল ইসলাম ও উপ ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারাদিল এর নেতৃত্বে প্রতিদিন এই অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আগামী ১ নভেম্বর হতে নগরীতে দুই শিফটে দুই রঙের ছয় আসন বিশিষ্ট অটোরিক্সা চলাচল আবারো শুরু হবে। করোনা পরিস্থিতিতে দুই শিফটের বিষয়টি শিথিল করা হয়েছিল। আবারো মহানগরীতে অটোরিক্সা ও চার্জার রিক্সা সুশৃঙ্খলভাবে চলাচল ও নিয়ন্ত্রণে গঠিত নীতিমালা বাস্তবায়নে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২০২০-২১ অর্থ বছরের সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা নিবন্ধন নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে নবায়নবিহীন সকল অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়ন করতে পারবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত