
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: ভুল মনোনয়নে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে ডুবল নৌকা। মঙ্গলবার (২০ অক্টোবর) দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় ঘটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রর্থীর। দলগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুরকে ৪হাজার ৮১টি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মন।
স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, দলগ্রামে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ের পেছনের মূল কারণ হলো ভুল মনোনয়ন। ভুল মনোনয়নে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনেও লালমনিরহাট জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীর অনেকের শোচনীয় পরাজয় ঘটে। নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, তৃণমূলের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃত্ব দলগ্রাম ইউনিয়নে মনোনয়ন দেয়। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল গফুর হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মনের কাছে। দলীয় প্রার্থী আব্দুল গফুরের প্রতি দীর্ঘদিন থেকে দলীয় কর্মীদের রয়েছে নানা ক্ষোভ। ফলে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ক্ষোভের প্রতিফলন ঘটেছে এ নির্বাচনে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২