
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজারে জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিছবাহুর রহমান চশমা প্রতীক নিয়ে ৬৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) পেয়েছেন ২০১ ভোট।
মঙ্গলবার ২০ অক্টোবর জেলার ৬৭টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভা নিয়ে মোট ১৫টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ১৫টি কেন্দ্রে ৯৪৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৯৩৪ জন।নির্বাচনে ১৫টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবেই ভোট গ্রহণ হয়েছে বলে ভোটার ও প্রার্থীরা দাবি করেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মৌলভীবাজার পুলিশ প্রশাসন বিরামহীন কাজ করেছে জানিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষথেকে প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহন করা হয়।
উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গত ১৮ আগস্ট মারা যান। এর ফলে আসনটি শূন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি ৬ সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। উপ-নির্বাচন নিয়ে গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে সময়সূচি ঘোষণা করা হলে আজ উপ-নির্বাচন অনুষ্টিত হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া