হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ৭ জেলের জেল -জরিমানা

বোরহানউদ্দিনে ৭ জেলের জেল -জরিমানা

বোরহানউদ্দিন সংবাদদাতা: ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে  মেঘনা নদীতে ইলিশ  আহরণের অপরাধে  ৭ জেলেকে আটক  করে জেল -জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । আটককৃত ব্যক্তিরা হলেন, মফিজ,ফরিদ,শাকিব,ফিরোজ,রাকিব, আলমগীর,সাহিন । এদের সকলের বাড়ি বোরহানউদ্দিন  উপজেলার বড় মানিকা ইউনিয়নে।
বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান,সোমবার দিনব্যাপী তেতুলিয়া নদীতে জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম,মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার মিটার জাল ও  কেজি মাছ আটক করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে একই দিন মেঘনা নদীতে অপর একটি অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে উল্লেখিত ৭ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১০ কেজি মাছ ও ২টি নৌকা।
পরে, সাড়ে নয়টার দিকে সহকারি কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মফিজ,ফরিদ, শাকিব,ফিরোজ, রাকিব,আলমগীরকে ১ বছর করে জেল  ও সাহিনকে ২ হাজার টাকা জরিমানা করেন।  উল্লখ্য,সোমবার পর্যন্ত অভিযানে বোরহানউদ্দিন উপজেলায়  ২৯ জন জেলেকে আটক করা হয়েছে। যাদের মধে ১৫ জনকে জেল ও ১৪ জনকে জরিমানা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!