
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় করোনাকালীন সময়ে মানুষের সেবায় মানবিক ভাবে অবদান রাখায় সার্ক মানবাধীকারের সম্মাননায় ভূষিত হলেন শেফার্ড গ্রুপের স্বনামধন্য শিল্পকর্মকর্তা ডি.জি.এম.মোকলেসুর রহমান।ভালুকায় সার্ক মানবাধীকার সম্মেলন উপলক্ষে”ধর্ষণ সন্ত্রাস,মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে মানবাধিকার কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উপজেলা হল রুমে সার্ক মানবাধিকার উপজেলার সভাপতি খলিলুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগীতা মূলক সংস্থা সার্ক মানবাধিকারের মহাসচিব অধ্যাপক আবেদ আলী,
উদ্বোধক হিসেবে ছিলেন তথ্য কমিশনের সাবেক সচিব ও মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগরের সভাপতি মহিবুল হোসাইন ও ডক্টর আজাদুল হক,বিশেষ অতিথি ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীন,শেফার্ড গ্রুপের স্বনামধন্য শিল্পকর্মকর্তা ডি.জি.এম.মোকলেসুর রহমান,পৌর মেয়র পদপ্রার্থী ই›িজঃ মাসুদ পারভেজ সহ করোনা কালে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অন্যদের মধ্যে থানা আ”লীগের সহসভাপতি এ্যাডঃ শওকত আলী,যুগ্ন সম্পাদক উমর হায়াত খান নঈম,দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন,সহদপ্তর সম্পাদক আফতাব মাহবুব এবং সঞ্চালনায় সাধারন সম্পাদক মুর্শিদুজ্জামান আরাফাত ও সার্বিক সহযোগীতায় ছিলেন সহ সভাপতি মোঃ আমিনুল ইনলাম খন্দকার সহ মৎস্যজীবী লীগের সদস্য সচিব শামীম আল মামুন,সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান তুহিন,অধ্যক্ষ আনোয়ারা নীনা,থানা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন,সাধারন সম্পাদক শাহরিয়ার সজিব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান