হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বন্ধ ও বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

লালমনিরহাটে ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বন্ধ ও বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট বিডিআর গেট চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের আয়োজনে সাম্প্রতিক সারাদেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বন্ধ ও বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সচেতন নাগরিক কমিটি (সনাক)র সদস্য স্বপ্না জামান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, পড়শীর নির্বাহী সম্পাদক এম. ছাইদুল ইসলাম, উত্তরণ সংগীত একাডেমীর সভাপতি জাকির হোসেন,

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, লাল থিয়েটারের সভাপতি আব্দুল জব্বার মোল্লা, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, আমরা কজন নাট্য গোষ্ঠির সভাপতি আলতাফ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, সংগীত শিল্পী ডা. অনিল চন্দ্র বর্মন, সম্মিলত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু, উপদেষ্টা শামীম আহম্মেদ প্রমুখ। এ সময় লালমনিরহাটের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!