
(মিরসরাই) চট্টগ্রাম থেকে: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) রাত ১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের এপিএস মো. নূর খান।
তিনি বলেন, (বৃহস্পতিবার) সকালে বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানো পরীক্ষার জন্য পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারিরীক অবস্থা ভালো রয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা