হোম » প্রধান সংবাদ » ভৈরবে রাতের অাধারে এক বৃদ্ধকে কুপিয়ে জখম

ভৈরবে রাতের অাধারে এক বৃদ্ধকে কুপিয়ে জখম

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের বাসট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে জসিম মিয়া (৬৫) নামে এক বৃদ্ধা কে রাতের আধারে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে দূর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ ঘটিকায় ঘটনাটি ঘটেছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় আহত জসিম মিয়াকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কুলিয়ারচরের দিক থেকে একটি সিএনজি দিয়ে এসে দ্বীন ইসলামের চায়ের দোকানের নিকট এসে থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে দূবৃত্তরা। পরে আশেপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে জসিম মিয়াকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়  তারা।

এবিষয়ে ভোক্তাভোগী পরিবারের সাথে কথা বললে জসিম মিয়ার সহোদর ভাই আজগর মিয়া বলেন, আমাদের বাড়ি আদর্শ পাড়া গ্রামের পুর্ব কান্দাপাড়া। সেখানে জোতের জমি নিয়ে সিরাজুল ইসলাম ভুট্টো গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উক্ত জমি নিয়ে আদালতে একটি মামলাও চলছে। তাদের অত্যাচারে আমরা তিন ভাই আজ বাড়ি ছাড়া।

তারা আওয়ামীলীগের সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন ধরে আমাদের উপর অন্যায়, অবিচার ও জুলুম করছে। বাড়ি ছেড়ে  এখন অন্য জায়গাতেও রক্ষা পাচ্ছি না। গতকাল রাতে পূর্ব শত্রুতার জের ধরে লাল মিয়া, জাহাঙ্গীর , সাদ্দাম, জুনাইদ, দেলোয়ার ও রুবেল পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে চায়ের দোকানে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে মারাত্মক রক্তাক্ত জখম করে আমার ভাই জসিমকে। বর্তমানে সে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমি মাননীয় সরকার ও আইন প্রশাসনের নিকট হামলাকারীদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করছি।

স্বরেজমিনে এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। এসময় অভিযুক্ত জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা বেগম বলেন আমরা জসিম মিয়ার উপর হামলার ঘটনাটি শুনেছি। কিন্তু আমার স্বামী এই ঘটনায় সম্পৃক্ত নয়। কারন আমার স্বামী চিটাগাং থাকে। তাছাড়া জসিম ও আজগর আলী তারা দুই ভাই মাদক কারবারী। মাদক ব্যবসা করে বলে তাদেরকে উচ্ছেদ করে বিতাড়িত করেছে এলাকাবাসী।

এবিষয় জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন বলেন, এবিষয়ে ভোক্তাভোগী পরিবারের কেউ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। কেউ আসলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!