হোম » অপরাধ-দুর্নীতি » ঠাকুরগাঁওয়ে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু। ঠাকুরগাঁও সদর উপজেলায় রহিমানপুর গ্রামে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসার পর পারভিন আক্তার (২৪) নামের ওই নারী বৃহস্পতিবার বিকেলে মারা যান।
পারভিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম জানান, গত ১৮ সেপ্টেম্বর তার স্বামী নূর ইসলাম পিটিয়ে পারভিনের চার হাত-পা ভেঙে দেন। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। সেই মামলায় নূর ইসলাম গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।
রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হান্নু জানান, নূর ইসলাম তার স্ত্রীকে ঘরের দরজা ভেতর থেকে তালা দিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে পারভিনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পারভিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা  হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!