
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭১বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেন (৩৫) নামের এক ট্রেনযাত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১টায় সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশন এলাকায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগি থেকে উক্ত পরিমান ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার জগন্নাথপুর এলাকার কামাল হোসেনের ছেলে।
জানাযায়, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগিতে করে যাত্রীবেসে কোথাও যাচ্ছিলো জামাল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টায় নাটোর স্টেশন অতিক্রম করতে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ৭১বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান