
শাহ এস এম ফরিদ, সুনামগঞ্জ: পরিবেশ রক্ষায় কৃক্ষরোপনের বিকল্প নেই, চারপাশে সবুজ বৃক্ষ শুধু পরিবেশই রক্ষা করেনা, অক্সিজেন সরবরাহ করে এবং মূল্যবান বনজসম্পদ দৈনন্দিন কাজে ব্যবহারিত হয়। সামাজিক সংগঠন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ এর উদ্যোগে ও দারুল উলুম মোবাশ্বার উল্লাহ একাডেমি(পীরেরগাঁও) এর প্রতিষ্ঠাতা এনামুল ইসলাম এর অর্থায়নে বৃক্ষরোপন অভিযান ২০২০ ২৭ সেপ্টেম্বর রবিবার পাইলগাঁও ইউনিয়নে বাস্থবায়ন করা হয়।
বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে স্থানীয় স্বাধীন বাজারে আলোচনা সভায় আব্দুল কাদির ও মশিউর রহমান মধুর যৌথ পরিচালনায়বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য আবু বক্কর মধু, মানিক মিয়া, আব্দুল কাইয়ূম, স্বেচ্ছাসেবক মোঃ হেলিম উদ্দিন প্রমুখ। এসময় সাবেক মেম্বার হাজী মমিন উল্লা, স্বাধীনবাজারের সভাপতি কাজী মাও: হাফিজুর রহমান,আকামত উল্লাহ, সাবেক মেম্বার ফারুক মিয়া,স্বাধীনবাজারের সাবেক সভাপতি শাহাজান মিয়া, মুকিত মিয়া, হাড়গ্রামা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাও: নুরুজ্জামান , হাড়গ্রাম জামে মসজিদের ইমাম নুর আহমদ , ছাত্র কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা