
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে খেজুরের রস ছাড়াই গুড় তৈরী ও সংরক্ষনের অপরাধে দুই লক্ষ টাকা জরিমা না আদায় করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সারে ৬ ঘটিকার দিকে এই জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী ব্যাক্তি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জমির উদ্দিন বিশ্বাস ছেলে মোস্তাক বিশ্বাস (৩৩)।
র্যাব-৫ এর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ হাজার কেজি ভেজাল গুড়, পাঁচ কেজি ফিটকারী, বিশ কেজি ভেজাল ময়দা, ৩শত ১৬ টি গুড় রাখার টিন, তিন লিটার ক্ষতিকারক রং, দুইশত কেজি চিনিসহ মোস্তাক বিশ্বাসকে আটক করা হয়।
আটক ব্যাক্তিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে দুই লক্ষ জরিমানার আদেশ দেন। পরে ভেজাল মালামার ধ্বংস করা হয়েছে এবং চিনি নিলামে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন