হোম » প্রধান সংবাদ » ভালুকায় গরীব অসহায়,হতদরিদ্রদের ১০টাকা করে মাথাপিছু ৩০কেজি চাল বিতরণ।

ভালুকায় গরীব অসহায়,হতদরিদ্রদের ১০টাকা করে মাথাপিছু ৩০কেজি চাল বিতরণ।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকার মল্লিকবাড়ীতে গরীব অসহায়,হতদরিদ্রদের ১০টাকা কেজি ধরে মাথাপিছু ৩০কেজি চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের মাঝে খাদ্য শস্য বিতরণ দোকানে ২১শে সেপ্টেম্বর সোমবার মল্লিকবাড়ী বাজারে প্রতি কেজি চাল ১০টাকা করে মাথাপিছু ৩০(ত্রিশ) কেজি করে গরীব অসহায় দুস্থদের চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনীতে ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন,উপজেলা ট্রেক অফিসার তাহমিনা নাসরিন,ইউপি সদস্য শামসুল হক,সরকার অনুমোদিত ডিলার মুক্তিযোদ্ধার সন্তান মিয়া মােঃ সােহেল,মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির কোশাদক্ষ আবুল হোসেন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু হানিফ ফকির,ফজলুল হক,মোঃ ইমান আলী,মোঃ আমির হোসেন,মোঃ এমদাদ হোসেন সহ,স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!