
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় চোলাই মদ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সদ্য উৎপাদন করা সাড়ে ৪ লিটার চোলাই মদসহ মদ তৈরী বিপুল পরিমান উপাদান ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শফিকুল ইসলাম ফকিরের বাড়িতে চোলাই মদ তৈরী কারখানায় এ অভিযান চালানো হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেতারকৃত দুই মাদক ব্যবসায়ী সহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি উত্তরপাড়া এলাকার মোজাফ্ফর ফকিরে ছেলে শফিকুল ইসলাম ফকির (৪০) ও রাঙ্গামাটি কুমারখালী এলাকার ইয়ার আলী সরকারের ছেলে নাইমুর হাসান ফারুক সরকার (২২)। থানাসূত্রে জানাগেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শফিকুল ইসলাম তার বাড়িতে দীর্ঘদিন ধরে কয়েক মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে চোলাই মদ তৈরী করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই রুহুল আমিন, এসআই প্রদীপ কুমার ও এসআই আকবর আলী সঙ্গিয় ফোর্স নিয়ে রাঙ্গামাটি গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে সহ সহযোগি নাইমুর হাসানকে গ্রেফতার করে।
এসময় ওই বাড়ি থেকে সদ্য উৎপাদন করা সাড়ে ৪ লিটার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামাদি ও বিভিন্ন উপাদান উদ্ধার করে পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সংবাদকর্মীদের জানান, এঘটনায় গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী