হোম » প্রধান সংবাদ » নাটোরের লালপুর থেকে ৪৯৫ পিস ইয়বাসহ একজন গ্রেফতার

নাটোরের লালপুর থেকে ৪৯৫ পিস ইয়বাসহ একজন গ্রেফতার

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বিকাল ৪ টায় উপজেলায় মোহারকায়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হাসমত আলী -৪৫ মোহরকয়া গ্রামের আসমত আলীর ছেলে।

র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে অআজ বিকেল ৪টায় মোহরকয়া গ্রামে অভিযান চালায়। এসময় ৪৯৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা দায়ের করা রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!