
শাহজাহান সিরাজ, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ী ওকরাবাড়ী গ্রামের মৃত. আব্দুস
সাত্তারের পুত্র শহিদুল ইসলামকে তাঁর পৈত্রিক সম্পত্তির অংশ ফিরিয়ে না দিয়ে উল্টো পরিবারসহ তাকে গ্রাম ছাড়া করতে বসতবাড়ি অবরুদ্ধ করে জীবন নাশের হুমকি দিয়ে আসছে চাচা ও চাচাতো ভাইয়েরা।
এ ব্যাপারে শহিদুল ইসলাম গাইবান্ধার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোট-১ এ তার আপন চাচা নুরুজ্জামানসহ ১৩ জনের বিরুদ্ধে ১০৭ ধারার একটি পিটিশন মামলা করেন। এতে শহিদুলের চাচা ও তার ভাইয়েরা আরো ক্ষিপ্ত হয়ে শহিদুলের ঘরবাড়িতে ঢোকার রাস্তা বঁাঁশ ও কাটা দিয়ে বন্ধ করে দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ শহিদুলের স্ত্রী ও সন্তানদেরকে ঘরবন্দি করে রেখেছেন। তাদেরকে নিজস্ব টয়লেট ও টিউবয়েল পর্যন্ত ব্যবহার করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম ও তার স্ত্রী। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর মৃত. ছোলায়মানের আমিনুর ইসলাম (৩৫), মৃত. নুরুন্নবীর পুত্র রশিদ (৪৫) রোস্তম (৫০), সবুজ মিয়া (৩৫) ও নুরুজ্জামানের পুত্র আব্দুল কাদেরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান