
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: দৃশ্য দেখলে মনে হয় ধানের চারা লাগানোর জন্য জমি তৈরি করে অপেক্ষায় আছে কৃষক। আসলে কিন্তু তা নয়। এই দৃশ্য লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মকড়া ঢঢ গাছ গ্রামের (ঠাকুরের মাল্লী এলাকায়) চলাচলের জন্য প্রধান রাস্তা এটি। প্রতিনিয়ত ঘটছে নানা দূর্ঘটনা। যেন দেখার কেউ নেই!
লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়নের মধ্যে এক নম্বর গুরুত্বপূর্ণ ইউনিয়ন এটি। এই ইউনিয়নটি উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে দারুন ভাবে; জেলা শহর ঘেষে চলা এই ইউনিয়নটির গ্রামীণ রাস্তাগুলো অবহেলিত ও চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা মানুষের জন্য মরন ফাঁদ তৈরি হয়। বিশেষ করে বাজেমুজরাই, রামজীবন, কাশিপুর, ছিলাখানা, কিশামত ঢঢ গাছ এলাকার মানুষের শহরে যোগাযোগ করার প্রধান এই রাস্তাটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী করে আসছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
মকড়া ঢঢ গাছ গ্রামের বাসিন্দা কবি হেলাল হোসেন কবির বলেন, বর্ষা মৌসুমে কাদামাটির জন্য রাস্তাটি যাতাযাতের অনুপোযুগি হয়ে পড়েছে। অবিলম্বে এ রাস্তাটি পাকা করণের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান