
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজ পরিষদে যোগদান করলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দান হাট্টা ইউপি চেয়ারম্যান এস এম রুপম। তিনি গত রবিবার সকাল ১০টায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও তার সমর্থকদের নিয়ে পরিষদ কক্ষে প্রবেশ করেন।তার পূর্বে মোনাজাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দিকে চেয়ারম্যান রুপমের পুনরায় পরিষদে যোগদানের খবরে এলাকায় আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরন করেন স্থানীয় লোকজন ও তার সমর্থকবৃন্দ। উল্লেখ ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপমের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য হাইকোর্ট কর্তৃক স্থগিত ঘোষনা করায় ।
তিনি এখন তার পদে বহাল হলেন। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ মাহমুদ হাসানের যৌথ বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এ আদেশ দেন। গত ৭ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রে ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপমের বিরুদ্ধে সরকারি নিয়মনীতি ব্যতয় ঘটিয়ে অনিয়মের অভিযোগে সাময়িক বরাখাস্তের আদেশ জারি করেন। চেয়ারম্যান রূপম এই আদেশের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট থেকে বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।
। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ ক্রমে আমি ইউনিয়ন পরিষদের কার্যক্রম জন সেবা করার লক্ষ্যে পরিচালনা করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর বলেন, ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে বসা সম্পর্কে আমার জানা নেই। তবে গত ২ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টের আদেশ এর কপি প্রাপ্তির পর বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করেছি। নির্দেশনা এলেই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা