
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার কাজদিয়া থেকে আলাইপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ হওয়ায়। এ সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীসহ এলাকার হাজারো মানুষ। জানা গেছে, বিগত ৪ বছর আগে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু এ রাস্তা দিয়ে ইটভাটার বড় বড় ট্রলি চলাচলের কারণে অনেক দিন যাবত সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উঠে গেছে সড়কের বিটুমিন। ফলে ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। এছাড়া সড়কে গর্ত আর খানাখন্দের জন্য প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হওযায়। দুর্ভোগের যেন শেষ নেই এখানকার খেঁটে খাওয়া কৃষক, দিনমজুর, কর্মজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের। বয়োবৃদ্ধ আমেনা বেগম বলেন, বয়স হয়েছে হাঁটতে গেলে অনেক কষ্ট হয়। যানবাহনে চলাচল করবো। তার ও সুযোগ নেই। রাস্তাটি এতটাই খারাপ যে একদিন যানবাহনে চলাচল করলে গায়ের ব্যথায় বিছনা থেকে উঠতে পারিনা।
ভ্যানচালক যোবায়ের শেখ বলেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি, গাড়ি চালাতে গেলে মনে হয় এই বুঝি উল্টে পড়লাম। আমরা এলাকাবাসী রাস্তাটি অতি সত্বর সংস্কারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে রূপসা উপজেলা প্রকৌশলী এস.এম.ওয়াহিদুজ্জামান জানান, সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা