
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যপাড়া গ্রামে আলহাজ্ব আকবর আলীর পুত্র আজমল হোসেন এর নেতৃত্বে এলাকার শতশত নারী-পুরুষ মাদক ব্যবসায়ী, ভূমি দস্যূ,মামলাবাজ একই গ্রামের দুলু মন্ডলের পুত্র মুরাদ হোসেন,তার স্ত্রী সালমা বেগম ও আজিম সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মানব বন্ধন করেছে।
মানব বন্ধনে এলাকাবাসী বগুড়ার পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে অবিলম্বে তাদের কে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহন করার জন্য আহ্বান জানান। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন এলাকার প্রবীন ব্যক্তি আলহাজ্ব আকবর আলী,বাবলু মিয়া,আঞ্জুয়ারা বেগম,মকবুল হোসেন,জাহেদুর রহমান, উজ্জল হোসেন,নুরুজ্জামান,সবুজ মিয়া,ওমর আলী,শরিফ,আবুল হোসেন,একরাম আলী, খোকা মিয়া,স্বাধীন,আলাআমিন, আবু কাশেম, শাহ আলম বক্তব্য রাখেন। এছাড়াও এলাকার শতশত নারী পুরুষ মানব বন্ধনে অংশ গ্রহন করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা