
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে ইয়াবা সহ লিটন মিয়া(২৩) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। লিটন মিয়া শেরপুর উপজেলাধীন খামার কান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।গ্রেফতারের সময় থানা পুলিশ তার নিকট হতে ১০ পিস ইয়াবা জব্দ করেন।
থানা সুত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবারে এস আই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। বিকেল ৫.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট সদর ইউনিয়নের কুটিবাড়ী জৈনক মেছের আলীর চাতালের নিকট হতে মাদক কারবারি লিটন মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতার কালে লিটন মিয়ার নিকট হতে ১০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান এস আই আনিসুর রহমান। ধৃত লিটন মিয়ার উপর ০৫/০৯/২০২০ তারিখে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা হয়,যার নম্বর (০৬)।গতকাল ০৬/০৯/২০২০ ইং তারিখ দুপুর ১২ টায় আসামীকে থানা হতে বিজ্ঞ আদালতে স্থানান্তর করা হয়। ধুনট থানার এস আই আনিসুর রহমান উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২