
ঠাকুরগাঁও প্রতিনিধি: সকল রাজনৈতিক দলে ও নির্বাচনে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করণ এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য-সহিংসতা বন্ধ করতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় শনিবার দুপুরে বাংলাদেশ নারী মুক্তি সংসদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এক নারী সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আফরোজা রিকার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি আয়েশা সিদ্দিকা লাকী, সাধারণ সম্পাদক দিপু রাণী, সহসম্পাদক রাহেলা আকতার, প্রচার সম্পাদক জুঁই জেসমিন, লেখিকা ফরিদা বেগম, লেখিকা হাবীবা বেগম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য ও জেলা যুব মৈত্রীর সহসভাপতি গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
নেতারা বলেন, বিশ্বসহ বাংলাদেশ যখন করোনা মহামারীতে শুধু রাজনৈতিক দলের কাঠামোয় ৩৩ ভাগ নারী নেতৃত্ব প্রতিষ্ঠা নারীর ক্ষমতায়নে যথেষ্ট নয়, রাজনৈতিক দলে ও নির্বাচনে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করার জন্য নারী-পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য-সহিংসতা বন্ধ করতে নারী-পুরুষ সকলকে সমাজের প্রতিটি ক্ষেত্রে সক্রিয় ভুমিকা রাখতে হবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা