হোম » প্রধান সংবাদ » বগুড়া নন্দীগ্রামে ইয়াবাও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া নন্দীগ্রামে ইয়াবাও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ঠা সেপ্টেম্বর সকালে থানার এসআই আব্দুর রহিম ও রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ডেরাহার কড়ইতলা বাজারে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ উপজেলার হাটলাল গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৯) কে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!