
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে গাঁজা ও নগদ অর্থসহ বাবু সরদার (৩৭) নামের এক মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ। আটকের পর বুধবার দুপুরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় ধুনট থানা থেকে আদালতে পাঠানো হয়। মাদক কারবারি বাবু সরদার উপজেলার সদর ইউনিয়নের পাকুরীহাটা গ্রামের মৃত বদি সরদারের ছেলে।
থানা সুত্রে জানা যায়, ধুনট থানার মাদক বিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় ধুনট থানার এস আই প্রদীপ কুমার বর্মন। অভিযান চলাকালে ধুনট কলেজ পাড়ার কুটিবাড়ী এলাকা থেকে বাবু সরদার নামের এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার নিকট হতে ১৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৪শ টাকা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান ধৃত মাদক কারবারি বাবু সরদারকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা