
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা জুরেই মাসব্যাপি কর্মসূচি পালনে ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।৩০শে আগষ্ট রবিবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের নিহত সকল শহীদের স্মরণে ভাষা শহীদ মোস্তফা এম.এ.মতিন সাহেবের সুযোগ্য কন্যা,ময়মনসিংহ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপির সহযোগিতায় আলোচনা সভা,দোয়া মাহফিল মল্লিকবাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি,
ইউপি সদস্য শামসুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি আ.ফ.ম আফজাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এবং অন্যদের মধ্যে আঃলীগ নেতা ওয়াদুদ,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন,যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন ফকির,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শেখ আমিনুল ইসলাম,মল্লিকবাড়ী ইউনিয়ন আ’ লীগ সাধারন সম্পাদক শ্রী বজেন দাশ,কোশাদক্ষ আবুল হোসেন,মোঃ ফরহাদ হোসেন,ইউপি সদস্য আঃ খালেক,সাবেক ছাত্র নেতা ফজলে রাব্বি রানা,
থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল,ই›িজ জুনায়েদ হোসেন রিপেল,দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু হানিফ ফকির,শাহাবুদ্দিন কুমার শাহিন,মোঃ কামাল হোসেন,মোঃ আজাহার মাহমুদ,শুখর›জন দাস পরিমল,ফজলুল হক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।এ সময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা