
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না। শুক্রবার বিকালে আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইনজয় ক্লাব সদস্যের মাঝে এসকল জার্সি বিতরণ করা হয়।
এবিষয়ে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জানান, ‘খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই চেষ্টা করছি যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য