
মোঃ আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমস্যা ও সমাধান বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
প্রধান বক্ত্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ আসলাম শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়েত বিন করিম, সমাজ সেবা কর্মকর্তা আবদুর রহমান, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ।
প্রধান অতিথি লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান