
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা” শীর্ষক প্রচার,প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে আজ ২৫ আগস্ট উপজেলা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, মহিলা ভাইজ চেয়ারম্যান মনোয়ার বেগম ও ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ প্রমুখ।
প্রেসব্রিফিং অনুষ্ঠানে প্রধান আলোচক কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মাহমুদ প্রবাসীদের জীবন যাত্রা, বৈধ ভাবে বিদেশে গমনের সুবিধা, অবৈধভাবে ফ্রি ভিসা নিয়ে বিদেশে গমনের অসুবিধা, প্রশিক্ষণ নিয়ে বিদেশে গমনের সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ উল্লেখযোগ্য বিষয় হিসেবে বলেন যে, অনেকে অবৈধভাবে ভিন্ন দেশ থেকে পাসপোর্ট তৈরী করে বিদেশ গমন করে। যেমন বাংলাদেশীরা অনেক সময় ভারত ও নেপাল থেকে পাসপোর্ট বানিয়ে বিদেশ গমন করে। এতে কোন সমস্যা হলে অনেক জটিলতা পোহাতে হয়। তাই আজকে প্রেসব্রিফিং এর মাধ্যমে সকলকে সচেতন হওয়ার জন অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেউ বিদেশে যাইতে চাইলে, সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে হবে। কাজের ধরণ, কাজের সময়, প্রকার, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি ভাল ভাবে যাচাই করে নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে অবশ্যই বৈধ পন্থায় বিদেশ গমনের পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান