
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ ফেরদৌস শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ফেরদৌস শেখ ধুনট পৌর এলাকার সদর পাড়ার নুতু শেখের ছেলে।
থানা সৃত্রে জানা যায়, ফেরদৌস শেখ এলাকায় মাদক দ্রব্য বিক্রি করতে ছিলো। গোঁপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ফেরদৌস শেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া