
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ গত ২৫/০৬/২০২০ইং তারিখ বেকের বাজারে সংগঠিত খুনসহ ডাকাতির ঘটনার মূল হোতা কুখ্যাত ডাকাত মোঃ রিয়াজ (২৮) ওরফে মফু ডাকাত গ্রেফতার। গত ২০ আগস্ট খুলনা জেলার ফুলতলী থানা এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ।
জানাযায়, ফেনী জেলা পুলিশ সুপার সার্বিক দিক নির্দেশনায় এবং দাগনভূঞা অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদারের সার্বিক তত্বাবধানে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব, এসআই মোঃ মনোয়ার হোসেন, এএসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ নাজমুল হুদা ও সঙ্গীয় ফোর্সসহ গত ২০/০৮/২০২০ইং তারিখ খুলনা জেলার ফুলতলী থানা এলাকা থেকে গ্রেফতার করে মফু ডাকাতকে।
আসামী মফু ডাকাত লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের কুশালখালী ইউনিয়নের নলডগী গ্রামের খলিফার বাড়ির নুরুল হুদার ছেলে। উল্লেখ্য গত জুন মাসে বেকের বাজারে সংগঠিত খুনসহ ডাকাতির ঘটনার মূল হোতা ও ডাকাতিকালে ব্যবহৃত ট্রাকের মালিক ও চালক ছিল মফু। আসামীকে আজ ২২/০৮/২০২০ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২