
এম এ কাদির চৌধুরী ফারহান: করোনা রোগীদের চিকিৎসায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বিএমএ চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে স্থাপন করা হয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি)। বৃহস্পতিবার ২০ আগস্ট দূপুরে বিএমএ সভাপতি ডাঃ শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এইচএফএনসি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো, সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদসহ হাসপাতালের চিকিৎসকেরা।
ডা. শাব্বির হোসেন খান বলেন, বিএমএ’র চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ-তে ম্যানিফোল্ড সিলিন্ডার অক্সিজেন প্লান্টসহ তিনটি এইচএফএনসি এবং কোভিড ডেডিকেটেড আইসিইউ সুরক্ষা স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগের ফলে এখন করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া যাবে, ফলে বাঁচবে মানুষের প্রাণ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা