
শিকদার ইয়াছিন আরাফাত,বাগেরহাট,প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় আধুনিক মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মহত্যা করছে নবম শ্রেণির ছাত্রী নিপা মজুমদার (১৪)। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আধুনিক মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মহত্যা করছে নবম শ্রেণির ছাত্রী নিপা মজুমদার (১৪)।
বুধবার চিতলমারী থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন জানান, দরিদ্র বাবাকে আধুনিক মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য নিপা কিছুদিন ধরে বলছিল। করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সে বাড়িতে বসে লেখাপড়া করতে চেয়েছিল। কিন্তু দরিদ্র বাবার পক্ষে দামী মোবাইল ফোন কিনে দেওয়া সম্ভব ছিলোনা। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পেছনের দেবদারু গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নিপা। সে গরীবপুর মাধ্যমিক নবম শ্রেণির ছাত্রী এবং খড়মখালী গ্রামের বুদ্ধিমন্ত মজুমদারের তৃতীয় সন্তান। এ বিষয়ে চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার