
আওয়াজ অনলাইনঃ আওয়াজ ফাউন্ডেশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বৈশ্বিক দূর্যোগ কভিড-১৯ এর কারনে বিশ্বব্যাপী ফ্লাইট সমূহ বন্ধ থাকায় ছুটিতে আসা বাংলাদেশী অভিবাসীকর্মীগন ৬-৮ মাস যাবত কাজে ফিরে যেতে পারেননি। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাকুরীর মেয়াদ, ভিসার মেয়াদ ও রিটার্ণ এয়ার টিকিটের মেয়াদ উত্তীর্ণ সংক্রান্ত মানসিক দুর্শ্চিন্তায় সময় কাটিয়েছেন। বর্তমানে সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় অভিবাসীকর্মীগন দ্রুত কর্মক্ষেত্রে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন; কিন্ত এক শ্রেনীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারনে ঐ সকল অভিবাসীদের কর্মক্ষেত্রে ফিরে যেতে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী যেখানে কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত বাংলাদেশী অভিবাসীকর্মীদের সার্বিক কল্যাণে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনাসহ ৭০০কোটি টাকার বিভিন্ন ধরনের সহযোগিতা/প্রণোদনার উদ্দ্যোগ গ্রহন করেছেন। সেখানে এয়ার লাইন্সগুলোর একশ্রেনীর অসাধু কর্মকর্তা-কর্মচারী অভিবাসীদের রিটার্ণ টিকিট অগ্রাহ্য করে ২-৩ গুন বেশী ভাড়া দাবী করছেন। এছাড়া কভিড-১৯ টেষ্ট সার্টিফিকেট সময় মত না পাওয়া বা ভুল সার্টিফিকেটের কারনে অনেকের বিদেশ যাত্রা বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায় আওয়াজ ফাউন্ডেশন সকল অভিবাসীদের,
ক) কভিড-১৯ এর ঝামেলামুক্ত নির্ভুল টেষ্ট সার্টিফিকেট দ্রুত প্রাপ্তির,
খ) গ্রহনযোগ্য সর্বনিন্ম মূল্যে এয়ার টিকেট ক্রয়ের এবং
গ) প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে এয়ার টিকেট ক্রয়ে ঋণ প্রদানের অনুরোধ করছে।
সর্বোপুরী বিদেশগামী বাংলাদেশী অভিবাসীদের সকল প্রকার হয়রানী বন্ধে আওয়াজ ফাউন্ডেশন সংশ্লিষ্ট মন্ত্রনালয় যেমন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় (সিভিলি এভিয়েশন), স্বাস্থ্য মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীগনের দৃষ্টি আকর্ষন করছে এবং মাননীয় প্রধান মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।
ছবি- সংগৃহীত

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২