হোম » প্রধান সংবাদ » ইবি’র দুই শিক্ষককে ইউসিবি’র শরীয়াহ বোর্ডের সদস্য মনোনয়ন।

ইবি’র দুই শিক্ষককে ইউসিবি’র শরীয়াহ বোর্ডের সদস্য মনোনয়ন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই  শিক্ষক। আজ (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট   অফার লেটার  হস্তান্তর করেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ফকির আকতারুল আলম।
শরীয়াহ বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন  আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।
অফার লেটার  উপাচার্যের নিকট হস্তান্তরের সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিক উল্যা, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী খান, অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক আলমগীর হোসেন খান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কুষ্টিয়া শাখার ম্যানেজার মোঃ মুঞ্জুরুল ইসলাম, ঝিনাইদহ শাখার ম্যানেজার মোঃ দবির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!