
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ– ভালুকা পৌরসভার শিক্ষিত মেধাসম্পন্ন তরুণ ব্যক্তিত্বের খ্যাতি অর্জন করেছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগি ইঞ্জিঃ মাসুদ পারভেজ এবং আওয়ামী রাজনীতি অঙ্গনে অল্প সময়েই সুপরিচিত একজন মুখ হিসেবে পরিচিত লাভ করেছেন।যিনি ইতিমধ্যেই করনা যুদ্ধে জয়ী হয়ে। পৌরবাসীর সেবায় নিয়োজিত হয়েছেন।ইঞ্জিঃ মাসুদের এই পরিক্রমা ও জনসেবা ভিন্ন আঙ্গিকে রূপ নিয়েছে।
এবং দরিদ্র চিলেকোঠার বসবাসকারী বৃদ্ধা মহিলাটি ইঞ্জিঃ মাসুদ পারভেজের সেবা ও ভালবাসায় সিক্ত হয়েছেন।হাসিখুশি এই প্রাণোজ্জল মানুষটি অতি তাড়াতাড়ি জনগণের মনে ঠাঁই নিয়েছেন।এবং তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভবিষ্যৎ জনপ্রতিনিধি মেয়র হিসেবে।তরুণ সমাজ সেবক ইঞ্জিঃ মাসুদ পারভেজ জানান,আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই।এই ভালুকা পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে আমার যা যা করা দরকার আমি তাই করবো ইনশাল্লাহ।আমি জননেত্রী শেখ হাসিনা সরকারের আস্থাশীল ও শ্রদ্ধাশীল হয়ে কাজ করে যাচ্ছি।
আমি ভবিষ্যত মেয়র হিসেবে বিজয়ী হতে পারলে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন সহ সকল প্রকার সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করব।পৌরবাসীর সুখে দুঃখে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা কামনা করছি।ইঞ্জিঃ মাসুদ ভালুকা পৌরসভা জুড়েই করেনা ক্লান্তিকালে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও বিভিন্ন প্রকারের ত্রাণ বিতরণ সহ তিনি ট্রাকে করে নিজস্ব অর্থায়নে কাঁচা সবজি বিতরণ অব্যাহত রেখেছিলেন লকডাউন দুঃসময়ে।তিনি বর্তমানে দলীয় কর্মকান্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে যাচ্ছেন নিয়মিত ভাবেই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২