
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় একাধীক মাদক মামলার আসামি রিপন (২৮) কে হেরোইনসহ গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে রবিবার সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে ডোমার পৌর সভার কাজিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন কাজিপাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, রোববার (১০আগষ্ট) দুপুরে রিপন পৌর সভার কাজিপাড়া এলাকায় হেরোইন বিক্রি করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। দ্রæত ডোমার থানার এসআই ঠাকুর দাস, এএসআই ফারুক, শাকিল আহমেদ তাকে ধরতে আসে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী রিপন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) টেবিলের ৬ (ক) ধারায় একটি মামলা করে পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, রিপন দীর্ঘদিন ধরে মাদক সম্রাজ্ঞি রুপার সহযোগী হিসাবে কাজ করে আসছে। তার বিরুদ্ধে ডোমার থানায় ৪টি মাদক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা