
মিজানুর রহমান, হাতীবান্ধা – পাটগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৬ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয়। তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিব জাতির জনক হয়ে ওঠার পিছনে শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সকল কাজে সারা জীবন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা অনুপ্রেরণা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) শামীমা সুলতানা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান