
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছীর ছোট যমুনা নদীর চরে (বেড়ি বাঁধের ভিতরে) শ্রীকৃষ্ণপুর মৌজায় বসবাসকারীদের মাঝে ২৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১০টায় চৌকুস উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির ১০টি পরিবারকে ২০ কেজি করে ত্রাণের চাল ও ইউএনওর নিজস্ব অর্থায়নে মাক্স ও ছোট ছোট ছেলে-মেয়েদের খেলার জন্য ফুটবল বিতরণ করেন। ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ীতে পানি উঠলে কয়েকটি পরিবার বদলগাছী প্রতিবন্ধি স্কুলে আশ্রয় নেয়।
এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ইউএনও মুহাঃ আবু তাহির। শ্রীকৃষ্ণপুর গ্রামের মোঃ শহীদুল ইসলাম, নুরু, পারভীন জানান হঠাৎ করে ইউএনও স্যার এসে এভাবে আমাদেরকে চাল, মাক্স ও ছেলে-মেয়েদের জন্য ফুটবল পৌঁছে দিবেন এটা ভাবতেও পারিনি। এজন্য আমরা অত্যন্ত খুশি এবং তার কাছে চিরকৃতজ্ঞ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত