
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। এ সময় দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এই পুলিশ প্রধান।
সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ জেলায় এ পর্যন্ত ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১০ জন মারা গেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা